ইসরাইলের গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরাইলের গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের
মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি তেহরানের/ছবিঃ সংগৃহীত

৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সমাচার ডেস্ক: মার্কিন-ইসরাইলি হামলার ৩৫তম দিনে পাল্টা প্রতিক্রিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শুক্রবার (৩ এপ্রিল) ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরকে লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ তথ্য প্রকাশ করে।

ইরানি সামরিক সূত্রের দাবি, এটি ছিল একটি পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি তেল আবিবে সংঘটিত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও স্পষ্ট তথ্য জানা যায়নি।

এর আগে ইসরাইলি গণমাধ্যম জানায়, মধ্য ইসরাইলের কয়েকটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে রোশ হা’আইন, গিভাতায়িম, বেনি ব্রাক ও তেল আবিব এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের একটি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::