আমেরিকার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো তেহরান

আমেরিকার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো তেহরান
ছবিঃ সংগৃহীত

৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরান যুদ্ধের ৩৬তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়ছে। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইরান ভূপাতিত করেছে তিনটি যুদ্ধবিমান এবং একটি আধুনিক ড্রোন।

ইরানি আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ওয়াশিংটন ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক প্রস্তাবটি একটি বন্ধু দেশের মাধ্যমে পৌঁছানো হয়েছিল, তবে কোন দেশ তা প্রকাশ করা হয়নি।

এদিকে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে চিকিৎসা চলছে।

অন্য ক্রু সদস্যের অবস্থান এখনও অনিশ্চিত, এবং তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

উদ্ধার হওয়া বিমানটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল, যা আকাশ ও স্থল উভয় স্থানে হামলা চালাতে সক্ষম। এ ধরনের বিমান সাধারণত দুই সদস্যের দল (একজন পাইলট ও একজন অস্ত্র পরিচালনাকারী) দ্বারা পরিচালিত হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::