
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকার বঙ্গোপসাগর থেকে তার মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি বলেন, “শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় ডুবে যায়। ওই সময় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির একটি দল উদ্ধার অভিযানে যায়। অভিযানের সময় নৌকাডুবির ঘটনায় বিজিবির সিপাহী বিল্লাল হাসান সমুদ্রে নিখোঁজ হন। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
উল্লেখ্য, নৌকাডুবির পর থেকে এখন পর্যন্ত নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। সর্বমোট এ ঘটনায় পাঁচজনের মরদেহ পাওয়া গেছে, যার মধ্যে বিজিবি সদস্য বিল্লাল হাসানও রয়েছেন।
বিজিবি জানায়, রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের অংশ হিসেবে তারা কাজ করছিলেন। দুর্ঘটনায় আরও কেউ নিখোঁজ আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইস্পোর্টস ডেস্ক : আইপিএল-২০২১ এর নিলামে সবার আগে বিক্রি হওয়া
| খেলাধুলানিজস্ব প্রতিবেদক : মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি
| জাতীয়ঢাকা: জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফল
| আইন ও আদালতনবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের একটি
| জাতীয়গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট কাজী ফার্মস সংলগ্ন
| শিরোনামনিজস্ব প্রতিবেদক ; হুমায়ুন আজাদ ‘বাঙলা ভাষা’ কবিতায় লিখেছেন, ‘শেকলে
| জাতীয়