
১৩ এপ্রিল ২০২৬
গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার এলাকায় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়েছে, মহাসড়কে সিএনজি, ইজিবাইক, অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। এসব যানবাহন মহাসড়কের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এগুলো চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।
লিফলেটে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মহাসড়কে অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারী যানবাহন জব্দ করার বিধানও রয়েছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান দৈনিক সমাচারকে জানান, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে জনস্বার্থে লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে এবং ঝুঁকিপূর্ণ যানবাহন পরিহার করতে হবে। জনসচেতনতা বাড়লেই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : টেকনাফে AB Bank
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব এলাকায় সংক্রমণ
| শিরোনামভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দেশটির এক
| আন্তর্জাতিককিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স চার মাস
| শিরোনামঢাকা: বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে
| আইন ও আদালতটাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
| খেলাধুলানিউজ ডেস্ক : আসন্ন ঈদের আগে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের
| জাতীয়ঢাকা: টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো সংক্রান্ত গণমাধ্যমকর্মী আইনের ভেটিং (যাচাই-বাছাই) সম্পন্ন
| জাতীয়