
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোঁড়া গুলিতে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের শূন্যরেখা সংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের পুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, “গুলিবিদ্ধ যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পায়ে দুটি গুলি লেগেছে।”জাহাঙ্গীরের পরিবারের দাবি, তিনি সীমান্ত এলাকায় নিজের কৃষিজমিতে কাজ করছিলেন। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় চোরাচালানিদের তৎপরতা রয়েছে।
এদিকে, সীমান্তের মিয়ানমার অংশে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণে থাকা দুটি বর্ডার পোস্ট দখল করে।
এছাড়া, সীমান্তের মিয়ানমার অংশে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্যও পাওয়া গেছে। তবে জাহাঙ্গীর কোন পক্ষের গুলিতে আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইচট্টগ্রাম প্রতিনিধি : নগরের বাকলিয়ায় বলিরহাটে চোরাই কাঠ উদ্ধারে গিয়ে
| শিরোনামরবিউল হাসান ডব্লিউ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:দশমিনা বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকা দেওয়ার
| জাতীয়সমাচার ডেস্ক: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী
| রাজনীতিলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলস্টেশন থেকে নিয়ে গিয়ে এক কিশোরীকে
| আইন ও আদালতগোলাম সাব্বির আহমেদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন, সাভারে
| রাজধানীনিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন
| আইন ও আদালত