টেকনাফে মালিকবিহীন কোটি টাকার আইস উদ্ধার, ইয়াবা সহ ১ মহিলা আটক

টেকনাফে মালিকবিহীন কোটি টাকার আইস উদ্ধার, ইয়াবা সহ ১ মহিলা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুটি অভিযানে ২ কেজি ১ শত ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে । অপরদিকে ৪ হাজার ৭শত ৪০ পিচ ইয়াবা সহ একজন মহিলা কে আটক করেছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, ১১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীনস্থ হ্নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তির পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ২ কেজি ১ শত ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে টেকনাফ কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন)

..

Leave a reply

Minimum length: 20 characters ::