সন্দ্বীপে সংবাদকর্মিদের সাথে মুজাহিদ কমিটির  মতবিনিময়

সন্দ্বীপে সংবাদকর্মিদের সাথে মুজাহিদ কমিটির  মতবিনিময়

 

আব্দুল হামিদ, সন্দ্বীপ প্রতিনিধি::আগামী ১৪ নভেম্বর ইসলামী  আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইের পূর্ব  সন্দ্বীপ হাই স্কুলের মাঠে সমাবেশ বাস্তবায়নে স্হানীয় সংবাদকর্মিদের সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ উপজেলা শাখার  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর বিকেল ৪ টায় খন্তার হাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাস্টার মাকছুদুর রহমান, মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহিবউল্ল্যাহ, প্রচার সচিব মুফতি শেখ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইসমাইল, যুগ্ম প্রচার সচিব সচিব মাওলানা আবদুল করিম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, সদস্য মাওলানা মুসলিম উদ্দিন, আরাফাত, জাহেদ মাস্টার শাহীন, কারী জাহেদ, সংবাদকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামসুল আহসান, বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন, মাইনউদ্দীন  হাসানুজ্জামান সন্দ্বীপি, রিয়াদুল মামুন সোহাগ, জাহিদুল ইসলাম শিহাব, আবদুল হামিদ, অনলাইন সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম, সন্দ্বীপ টিভির শেখ রুবেল প্রমুখ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::