
আনাছুল হক,কক্সবাজার:: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ব্যক্তি ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনের আঘাতে মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোন রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে, স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মত, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।
প্রত্যক্ষদর্শী জসিম জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।
এলাকাবাসী রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা ক্রসিংয়ে রেলগেট স্থাপন এবং ওয়াচম্যান নিয়োগের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ সেনা
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন
| জাতীয়মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সহযোগিতায়
| শিরোনামমোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য
| শিরোনামঅনুপ বালো : সিগারেট কম্পানিগুলো তরুণদের মাঝে ই-সিগারেটের (নেশা সৃষ্টিকারী
| জাতীয়ওরাকলের সঙ্গে টিকটকের চুক্তি হওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না
| আন্তর্জাতিক৪ এপ্রিল ২০২৬ আবু বকর সিদ্দিক-ধামরাই উপজেলা প্রতিনিধি : ধামরাই উপজেলা
| সারাদেশ