ফেনীতে বজ্রপাতে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ফেনীতে বজ্রপাতে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের আনু ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।মৃতরা হলো- তামান্না আক্তার (১৪) ও আল আমিন (৬)। তারা মাদরাসা শিক্ষার্থী ছিল।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল পলাশ জানান, দু’জনই একই বাড়ির বাসিন্দা। সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টি চলাকালীন এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তামান্না ওই এলাকার মোহাম্মদ সোলেমানের মেয়ে ও আল আমিন বাহার উল্লাহর ছেলে। ।তিনি আরও জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।স্থানীয় বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসহাক খোকন  বিষয়টি নিশ্চিত করেছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল