মেহেরপুরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

মেহেরপুরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গজাড়ি হেমায়েতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রাক্টর খাদে পড়ে চালক রুহুল আমিন (৪৫) নিহত হয়েছেন।  

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাংনী-হাটবোয়ালীয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহত রুহুল একই উপজেলার শিশিরপাড়া গ্রামের বসতিপাড়া এলাকার মৃত ইসারত আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান  জানান, গাংনী থেকে হাটবোয়ালীয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টর চালক রুহুল। নিহতের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়েছেন পরিবারের লোকজন

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!