গাজীপুরে রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা 

গাজীপুরে রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকায় গিয়াস উদ্দিন (৬০) নামে এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।গিয়াস উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকায় অটো রিকশার গ্যারেজ রয়েছে গিয়াস উদ্দিনের। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে তিনি ওই গ্যারেজে ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশা চালকরা গ্যারেজ থেকে রিকশা নিতে আসেন। এ সময় তারা গ্যারেজের ভেতর গিয়াসে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

নিহত গিয়াসের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও এসআই কামরুল।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!