কর্মীদের অভিযোগ, কৃর্তপক্ষ যে বেতনের কথা বলেছিলেন, তার তুলনায় অনেক কম দেয়া হচ্ছে। একজন ইঞ্জিনয়ারিং গ্র্যাজুয়েট কর্মীকে প্রতি মাসে ২১ হাজার টাকা দেয়ার কথা। কিন্তু তাকে দেয়া হচ্ছে ১৬ হাজার টাকা। কাউকে আবার ১২ হাজার টাকাও দেয়া হয়েছে। অন্যদিকে, নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কর্মীদের বেতন কমিয়ে ৮ হাজার টাকা দেয়া হচ্ছে।বেতনের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কর্মীদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল। একটা হতাশাও তৈরি হয়েছিল তাদের মধ্যে। শনিবার তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানান এক কর্মী। কাজ শেষ করেই সংস্থার বেশ কয়েকটি দফতরে হামলা চালায় কর্মীরা।
বেঙ্গালুরুর নারাসাপুরায় রয়েছে এই সংস্থার কারখানা। ৪৩ একর জমির উপর গড়ে উঠেছে এটি। প্রায় ১০ হাজার কর্মী এই সংস্থায় কাজ করে। অ্যাপলের স্মার্টফোন ছাড়াও বায়োটেক ডিভাইসও তৈরি হয় এই সংস্থায়।

