বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীরা দেশ ও জাতির শত্রু: লিটন

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীরা দেশ ও জাতির শত্রু: লিটন

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীরা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি। তারা দেশ ও জাতির শক্র।

এফবিসিসিআই-এর উদ্যোগে একযোগে বাংলাদেশের ৬৪টি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত দিনের জ্বালাও-পোড়াও, অরাজকতা আর এই ভাস্কর্য ভাঙা একই সুতোয় গাঁথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠছে তখন একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। এদের প্রতিহত করতে ব্যবসায়ী মহলসহ সব উন্নয়নকামী জনগণকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস করা মানে বাংলার ইতিহাসকে ধ্বংস করা। আমরা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, সচিব গোলাম জাকির হোসেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন প্রমুখ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!