
নিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি কথাই বলবো, মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না। এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরা সতর্ক পাহারায় থাকবো। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকবো।টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।প্রসঙ্গত, বুধবার ঢাকা শহরে আধুনিক প্রযুক্তির মেট্রোরেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন।

২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারজনকে বিশেষ সহকারী
| জাতীয় কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি একটি অনলাইন
| জাতীয় কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান
| শিরোনাম কোন মন্তব্য নাইগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এলাকায় দুটি পরিবারের সদস্যদের নৃশংস
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর
| আন্তর্জাতিককলকাতা: নন্দীগ্রামে মুখ থুবড়ে পড়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারযোগে
| আন্তর্জাতিককলকাতা: ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর চলতি বছরে ভারতের
| আইন ও আদালতঢাকা: শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যাপারে আলাদাভাবে চিন্তা-ভাবনা করছে বলে
| শিক্ষাসাভারে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে
| আইন ও আদালতনীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন স্বাদু
| শিরোনামপ্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি; মাদারীপুরের কালকিনিতে একটি যাত্রীবাহি বাসের
| শিরোনাম