রাউজানে সড়কের পাশে তরুণীর মরদেহ

রাউজানে সড়কের পাশে তরুণীর মরদেহ
চট্টগ্রাম প্রতিনিধি : রাউজান-নোয়াপাড়া সড়কের পাশে পড়ে থাকা ২২ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ নভেম্বর) ভোরে পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পাই। সুরতহাল প্রক্রিয়া শেষে  মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে  তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল