মেক্সিকোয় নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

মেক্সিকোয় নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম
নিজস্ব প্রতিবেদক : আবিদা ইসলামকে মেক্সিকোতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আবিদা ইসলাম মেক্সিকো ছাড়াও কোস্টারিকা, গুয়েতেমালা, হন্ডুরাস ও ইক্যুয়েডরের অনাবাসী দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ফরেন সার্ভিস ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে কলকাতা, লন্ডন, ব্রাসেলস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।  পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!