বন্দুকধারীর হামলায় ক্যালিফোর্নিয়ায় শিশুসহ নিহত ৪

বন্দুকধারীর হামলায় ক্যালিফোর্নিয়ায় শিশুসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। এর আগে গেলো মাসে আটলান্টা এবং কলোরোডার বোল্ডারে পৃথক দু’টি বন্দুক হামলার ঘটনা ঘটে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলার প্রস্তাবে ভেটো রাশিয়া-চীন-ফ্রান্সের

একদিনেই তোলপাড় যুক্তরাষ্ট্র: সেনাপ্রধানসহ চার শীর্ষ কর্মকর্তাকে হঠাৎ বরখাস্ত