
সিলেট ব্যুরো চিফ: দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) ভোর রাতে সাহরির সময় দেশটির সকচো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান মেহেদী। শুরুতে ডি-৪ ভিসায় কিয়ংডং বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেন। এরপর ডি-২ ভিসায় সেজং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন তিনি।
ঘটনার দিন ভোর রাতে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মেহেদী। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অপর দুই বাংলাদেশি অলৌকিকভাবে অক্ষত আছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে মেহেদীর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার অকাল প্রয়াণে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইসুজা উদ্দিন রোমেন: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,
| জাতীয়বিনোদন ডেস্ক : সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’-এ অংশ
| বিনোদনঢাকা: নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের
| জাতীয়নিউজ ডেস্ক : পাঁচ ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি
| জাতীয়স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কারণে আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে
| খেলাধুলামরিয়ম আক্তার শপনম (ববি প্রতিনিধি):::বরিশাল বিশ্ববিদ্যালয়ে পল্লী বিদ্যুৎ বিল বকেয়া
| শিক্ষারাজশাহী: উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে ফুঁসে উঠছে পদ্মা। নদীতে
| সারাদেশ