
ফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধ :কক্সবাজারের টেকনাফে কিশোরী গণধর্ষণের আলোচিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর একটি আভিযানিক দল। এ সময় শহরের রামাদা হোটেলের সামনে থেকে মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেওয়াজ শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির আলী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল হক ও তার সহযোগী নেওয়াজ শরীফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
..

১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেছেন দলটির ভারপ্রাপ্ত
| জাতীয়সুনামগঞ্জ: সুনামগঞ্জে একের পর এক হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঘটনায়
| শিরোনামনিউজ ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৩ জনকে
| রাজধানীনিউজ ডেস্ক: মেট্রোরেলের একটি ট্রেনের ছাদে মানুষ উঠে পড়ার ঘটনায়
| জাতীয়খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২
| শিরোনামহারিকেন লরায় কেড়ে নিল ৪ আমেরিকানের প্রাণ। লন্ডভন্ড হয়েছে লুইজিয়ানা
| আন্তর্জাতিকহংকংয়ের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে তার
| আন্তর্জাতিক