সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

 

মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই সফল অভিযান পরিচালনা করে।

আটককৃত দুই সন্ত্রাসী হলেনঃ-গোলাকান্দাল ও ভুলতা এলাকা হারুন মিয়ার ছেলে কাওসার(২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)। সেনাবাহিনী জানায় তারা উভয়েই আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অপরাধী।

অভিযান চলাকালীন সন্ত্রাসীদের কাজ থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ১টি পিস্তল ও ১টি পিস্তলের ম্যাগাজিন,২টি ওয়ান শুটার গান,১টি ডামি পিস্তল,১ রাউন্ড তাজা গুলি।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন,সেনাবাহিনীর একটি চৌকস দল রাতে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অত্যন্ত সফল একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে তারা দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

ভোরে সেনাবাহিনী আসামিদের উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শুটার গান এবং গুলিসহ আমাদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::