
সমাচার ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর। খবর রয়টার্সের।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, বান্দার আব্বাসে যে বিস্ফোরণ ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বলা হয়েছিল ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এটি সম্পূর্ণ মিথ্যা।
এদিকে, ইরাক সীমান্তবর্তী ইরানের আহভাজ শহরে শনিবার গ্যাস বিস্ফোরণের পৃথক এক ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান টাইমস। তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দুইজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, শনিবারের বিস্ফোরণগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। পেন্টাগনকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তারা কোনো উত্তর দেয়নি।
তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনার মধ্যে এসব বিস্ফোরণ দেশজুড়ে নিরাপত্তা ও উদ্বেগের মাত্রা আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগে প্রভাষক পদে তিন শিক্ষক নিয়োগ
| আইন ও আদালতনিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে
| জাতীয়কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত
| আইন ও আদালতআন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী
| আন্তর্জাতিকসিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই
| অর্থনীতিকেরানীগঞ্জ প্রতিনিধিঃ আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করে
| রাজনীতি