
সমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তার মৃত্যুতে এই আসনগুলির তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, কোনো প্রার্থীর মৃত্যু হলে তার আসন নতুন করে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার প্রয়োজন পড়ে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত ঘোষণার আগে প্রার্থীর মৃত্যু ঘটলে নতুন তফসিলের প্রয়োজন হয় না।
বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু খালেদা জিয়ার মনোনয়ন বৈধভাবে ঘোষিত হয়নি, তাই তিন আসনের তফসিল নতুন করে ঘোষণা করার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ‘একটি আসনে কোনো দল একাধিক প্রার্থী জমা দিতে পারে। প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে যাকে দল থেকে প্রতীক দেওয়া হবে, তিনিই প্রার্থী বিবেচিত হবেন।’
সুতরাং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর এই তিন আসনের নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা যাচ্ছে না।
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামদিনাজপুরের বিরামপুর থানার ওসি’র রুমের দরজার পাশে ঝুলছে, “এটা একজন
| আইন ও আদালতআন্তজাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত
| আন্তর্জাতিকসমাচার রিপোর্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও
| জাতীয়মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর
| শিরোনাম