
সমাচার ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিএসএফ একজন সদস্যের নাম বিপিন কুমার। তার বয়স ৩৫ বছর। তিনি বিএসএফ ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।
জানা যায়, আজ সকালে টহল দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুইটি গুলি তার গায়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে বিপিন কুমার মাটিতে লুটে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়েছে।
বর্তমানে জিবি হাসপাতালে আহত সদস্যের চিকিৎসা চলছে।
বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
..
সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইঢাকা: বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় ভীষণভাবে বিশ্বাস করে বলে
| আইন ও আদালতনিজস্ব প্রতিবেদক : অবশেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত রুগ্ণ ও বন্ধ কোম্পানিগুলোর
| জাতীয়প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে উপজেলা
| শিরোনামপ্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : ভাংগা থানার অফিসার ইনচার্জ
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি বহুমুখী
| জাতীয়বিনোদন ডেস্ক : জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী
| বিনোদনঢাকা: জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও
| রাজনীতি