
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি: উখিয়ায় অভিনব কৌশলে প্রাইভেট কারের অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ওয়াইন রেড রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার আভিযানিক টিম এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন— পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া সাবমেরিন ক্যাবল সড়কের নুরুল আবছারের পুত্র যুবদল নেতা নুরুল ইসলাম (২৬) এবং একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ জানান, আটককৃতরা তেলচালিত প্রাইভেট কারে বসানো অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচার করছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে
| আন্তর্জাতিকসমাচার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক
| শিরোনামবাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানি প্রজাতির
| কৃষিসমাচার ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ
| শিরোনামসমাচার রিপোর্ট গতকাল রবিবার দৈনিক সমাচার পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক
| শিরোনামঅনুপ বালো : গম আমদানি দূর করতে সারাদেশে গম আবাদে
| জাতীয়ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদনে বিশ্ববিদ্যালয়ে বাজেট
| শিক্ষা