
আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ১০ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। এদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দুজনই কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জোরপূর্বক আটক রাখা হয়।
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, “অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরনার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: ব্যাটারি-ইঞ্জিনচালিত (যান্ত্রিক) রিকশা-ভ্যানের বিরুদ্ধে সোমবার (৫ অক্টোবর) থেকে ভ্রাম্যমাণ আদালত
| অর্থনীতিবেনাপোল উপজেলা প্রতিনিধি : বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে
| জাতীয়আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গোমতী জেলার ডুম্বুর
| আন্তর্জাতিকবিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে ঈদের চতুর্থ দিন
| বিনোদনআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য
| আন্তর্জাতিকবিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেছে। কিছু
| আন্তর্জাতিক