
আল ইমরান, বগুড়া : বগুড়ায় স্বেচ্ছাসেবক দল কর্মী ও বালু ব্যবসায়ী আবু সাঈদকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নেছার উদ্দিন জানান, আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বালুর ঠিকাদারি করতেন। দুর্বৃত্তরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার সকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, মোবাইল ফোনে ভিডিও দেখা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সাঈদের বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।
তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয়
| জাতীয়পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসচালক নাঈমকে (২৭) জিজ্ঞাসাবাদের
| আইন ও আদালতনিজস্ব প্রতিবেদক : সরকারি বনভূমি অবৈধ দখল, সংরক্ষিত বনের পাশে কয়লাভিত্তিক
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ
| জাতীয়২০১৮ বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।
| খেলাধুলারাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে
| শিরোনামবাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদের
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনাম