কক্সবাজারের ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব গঠিত: সভাপতি মিছবাহ, সম্পাদক মনছুর

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব গঠিত: সভাপতি মিছবাহ, সম্পাদক মনছুর

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:কক্সবাজারের ঈদগাঁওতে তথ্যপ্রযুক্তির কল্যাণে দ্রুত সংবাদ পরিবেশনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই প্রেসক্লাব গঠিত হয়। ক্লাবটির সভাপতি হিসেবে ঈদগাঁও ২৪ এর সম্পাদক মিছবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল কক্স এর সম্পাদক মনছুর আলম নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের নেতৃত্ব:

১. সভাপতি: মিছবাহ উদ্দিন (সম্পাদক, ঈদগাঁও ২৪)
২. সাধারণ সম্পাদক: মনছুর আলম (সম্পাদক, চ্যানেল কক্স)
৩. সহ-সভাপতি: হাফেজ বজলুর রহমান (সম্পাদক, ঈদগাঁও লাইভ টিভি)
৪. সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল করিম (সম্পাদক, ঈদগাঁও টিভি)
৫. অর্থ সম্পাদক: আজিজুর রহমান রাজু (সম্পাদক, জি কক্স টিভি)
৬. সদস্য:

আবু বকর ছিদ্দিক (সম্পাদক, ঈদগাঁও ভিশন)

ইসতিয়াক হাদি (সম্পাদক, চ্যানেল ঈদগাঁও)

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে তথ্যনির্ভর ও নিরপেক্ষ সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ক্লাবটি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং স্বৈরাচারমুক্ত চেতনার সাংবাদিকদের নিয়ে গঠিত।

প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে এ ক্লাবটি তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব নতুন ধারার সংবাদমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::