শিবচরে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা 

শিবচরে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা 
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের শিবচর উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, সদস্য ফিরোজ আহমেদ, মাদারীপুরের জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোসা: তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীব, শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভীন খানম, ছাত্র প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, এলজিইডির শিবচর উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেনসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ সমাজের সকল শ্রেনী পেশা মানুষ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::