কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

মো: শাহিন আহমেদ, নিজস্ব প্রতিবেদক::ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা রামেরকান্দা এলাকার বাদশা মিয়ার মেয়ে ও রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার এ মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী সহিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে এসে লোক মুখে শুনেছি, সকাল ৯ টার দিকে  আমাদের স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা স্কুলে আসার পথে রাস্তা পার হবার সময় বেপরোয়া গতিতে আসা একটি অটো রিকশা ধাক্কা দিলে ফাতেমা নিহত হয়। এ ঘটনায় আমরা স্কুলের সকল শিক্ষক বাকরোদ্র হয়ে পড়েছি। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

কেরানীগঞ্জ মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসেন বলেন, সকালে বিদ্যালয়ে সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা ফাতেমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আহত হলে ফাতেমাকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় জনতা অটোরিকশা চালক আব্দুর রশিদ (২৮)কে  আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::