পাথরঘাটায় মাদকসহ শ্রমিকলীগের দুই সভাপতি  আটক

পাথরঘাটায় মাদকসহ শ্রমিকলীগের দুই সভাপতি  আটক
আরিফুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ শ্রমিক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৬ নং ওয়ার্ড তালতলা বাসস্টান সংলগ্ন একটি বাসা থেকে ইয়াবা সেবনের সময় তাদেরকে আটক করা হয়। আটক শ্রমিক লীগ নেতারা হচ্ছেন, পাথরঘাটা উপজেলা  শ্রমিকলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল ও তার বডিগার্ড সাবেক ইউপি সদস্য ও পাথরঘাটা সদর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ হেলাল কাজী। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা,একটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মেহেদী হাসান।
ওসি জানান, রবিবার সারা দেশের ন্যায় আওয়ামী লীগের একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করে। এই সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশ সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে। সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পাই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক  লীগের কিছু নেতাকর্মীরা তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ সভাপতির ব্যক্তিগত অফিসে বৈঠক চলছে। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে এই দুই নেতাকে আটক করেছে এবং অন্য নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই দুই নেতার বিরুদ্ধে পাথরঘাটা থানাসহ বিভিন্ন জায়গায় ৮/১০টি করে মামলা রয়েছে। তাদের ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, মোস্তাফিজুর রহমান সোহেল আওয়ামী লীগ আমলে এলাকার বিশিষ্ট সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভয়ংকর একজন সন্ত্রাসী বলে দাবি করেছেন পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কোর্টে সোপার্দ  করা হবে।
মোস্তাফিজুর রহমান সোহেলের বাবা পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন মুন্সি সাংবাদিকদের জানান, গত পৌরসভা নির্বাচনের সময় তৎকালীন সময়ের আওয়ামী লীগের  বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমন তাদের বাড়িঘর ভাঙচুরের পর নানাভাবে হেনস্থা করেছে এরপর থেকে তারা আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে আছেন। এখন তার ছেলেকে কোন ব্যক্তিগত শত্রুতা বসত ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::