
সমাচার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাত প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পৃথক চিঠিতে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
জামায়াতের বাকি ছয়জন হলেন—নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, “জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি ফরোয়ার্ড করে দিতে বলেছি।”
দলটির তরফে সাতজনের নিরাপত্তা ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই তাতে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি সচিবালয়।
এদিকে, নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকদের ধারণা।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইখুলনা: দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে খুলনায় পণ্য প্রদর্শনী মেলা প্রাঙ্গণে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : তিস্তা চুক্তি পাতায় পাতায় সই আছে বলে
| জাতীয়সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি :পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক
| শিরোনামঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ‘কঠোর লকডাউনে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা স্থগিত
| শিক্ষাইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যাওয়া শ্রীবিজয়া
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে ভেসে
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাদের গোলাবর্ষণ থেকে বাঁচতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন ও
| রাজনীতি