
শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি টিউবওয়েলের ভেতর চেতনানাশক ওষুধ মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়ায় পাঁচ ভাইয়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় অসুস্থরা হলেন—অসীম পাল (৩৫), আশীক পাল (৩০), সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে পড়া এক পরিবারের অনিতা রানী পাল বলেন, শনিবার দিবাগত রাতে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাতে কেউ আর সজাগ ইইনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সঞ্জয় কুমার পাল ও অশিম কুমার পাল বলেন, তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতে এমনভাবে ঘুমিয়ে পড়েন যে আর কিছু বুঝতেই পারেননি। সবাই ঘুমিয়ে পড়লে চোর প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই পরিবারের দাবি পাঁচ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাই৬ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র
| আন্তর্জাতিকস্পোর্টস ডেস্ক :সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস।
| আন্তর্জাতিকরাবি, প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে
| শিরোনামনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় উদ্ভূত রাজনৈতিক
| রাজনীতিব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া
| শিরোনামচট্টগ্রাম নগরের আমিন জুট মিল সংলগ্ন এলাকার রেল লাইনের দুইপাশে
| সারাদেশহবিগঞ্জ: হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা
| শিরোনাম