ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল একজনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল একজনের মরদেহ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কাজীপাড়া মৌলভী হাটি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাসেল ওই এলকার হাবিবুর রহমানের ছেলে।নিহতের ছেলে রুমেল মিয়া জানান, তার বাবা গত সোমবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হন। এরপর গভীর রাতে হয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরে বুধবার বেলা ১১টার দিকে বাসার পাশের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপর সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিত সিংহ জানান, নিহত রাসেলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরেহটি দুই দিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল