
আনাছুল হক, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি মো. আরমান হোসেন নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও পরিবারের সদস্যদের বরাতে জানান, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি কারও কোনো সাড়া-শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান।
রান্নাঘরে ঢুকে তিনি স্ত্রীর ও মেয়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়চড়া করে নিশ্চিত হন যে তারা মারা গেছেন।
পুলিশ জানায়, স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।
ওসি আরমান হোসেন আরও বলেন, “কারা এবং কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
..
৮ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ৫
| সারাদেশ কোন মন্তব্য নাইধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর
| শিরোনাম কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত
| শিরোনাম কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : হরমুজ প্রণালি ইস্যুতে
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে
| সারাদেশ কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি
| সারাদেশ কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ শীতলক্ষ্যা
| সারাদেশ কোন মন্তব্য নাই৮ এপ্রিল ২০২৬ কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে ২০২১ সালে মার্কিন সৈন্য সরিয়ে
| আন্তর্জাতিকসমাচার ডেস্ক: অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে
| জাতীয়নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পৃথক স্থানে গাছচাপায়
| শিরোনামরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে
| শিরোনামবিনোদন ডেস্ক :পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের ভিড় ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গের আসন্ন
| বিনোদন