
আনাছুল হক, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি মো. আরমান হোসেন নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও পরিবারের সদস্যদের বরাতে জানান, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি কারও কোনো সাড়া-শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান।
রান্নাঘরে ঢুকে তিনি স্ত্রীর ও মেয়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়চড়া করে নিশ্চিত হন যে তারা মারা গেছেন।
পুলিশ জানায়, স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।
ওসি আরমান হোসেন আরও বলেন, “কারা এবং কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক ; সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকায় দেখতে
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : করোনা প্রতিরোধে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার
| শিরোনামঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৪ নম্বর এভিনিউ এলাকায় অবৈধ
| জাতীয়বিনোদন ডেস্ক: তৌসিফ-তটিনী জুটি হয়ে আজকাল অনেক গল্পেরই নায়ক-নায়িকা হচ্ছেন।
| বিনোদনবিনোদন ডেস্ক : অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস
| বিনোদননিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে
| শিক্ষাঢাকা: রংপুরসহ দেশের তিনটি বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস
| জাতীয়স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার যদি
| খেলাধুলা