শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার সংবাদ সম্মেলন 

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার সংবাদ সম্মেলন 
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা ওরফে সাজু সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাদবরেরচর মোল্লাকান্দি বাজার সংলগ্ন বিএনপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে শাজাহান মোল্লা ওরফে সাজু লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৬ আগস্ট ২০২৪ সোমবার জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত শিবচরে ‘হঠাৎ বিএনপি’র চাপে পুরোনোরা শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন করার জন্য একটি মহল ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণীতভাবে এই সংবাদটি পরিবেশন করিয়াছে । যা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
তিনি বলেন, আমার নাম জরিয়ে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা হলো-আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত শোডাউন করছেন শাজাহান মোল্লা ওরফে সাজু নামের এক বিএনপি নেতা। ভূমি দখল, চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা শাজাহান মোল্লার মাধ্যমে বিএনপির শোডাউনে অংশগ্রহণ করছেন। অনেক আওয়ামী লীগ নেতা আবার নিজের প্রভাব-প্রতিপত্তি এবং অবৈধ ব্যবসা দখলে রাখার জন্যও হাত মেলাচ্ছেন শাজাহান মোল্লার সঙ্গে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শাজাহান মোল্লাকে নাম দিয়েছেন বিএনপি বানানোর মেশিন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::