শামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত

শামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ এ তথ্য জানিয়েছেন।শামসুজ্জামান খান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও বাংলা একাডেমির আরও তিনজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।অন্যরা হলেন, অমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ, গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর এবং একাডেমির সচিব এ এইচ এম লোকমান।বর্তমানে তারা সবাই বাসায় ‘আইসোলেশনে’ থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!