
নিজস্ব প্রতিবেদক::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত নৌকার প্রতীকের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে।
এ ছাড়া বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এর আগে, বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইঢাকা: করোনার প্রাদুর্ভাব পরবর্তী সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
| জাতীয়মানিকগঞ্জ প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত দুই তিন দিন
| শিরোনামঢাকা: শনিবার সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের
| জাতীয়টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের
| জাতীয়স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে আজ (১৫
| খেলাধুলানিজস্ব প্রতিবেদক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব
| জাতীয়আজাদুর রহমান( জকিগঞ্জ প্রতিনিধি):::: আজ ০৩ আক্টোবর রোজ বৃহঃবার বেলা
| শিরোনাম