
নিজস্ব প্রতিবেদক::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত নৌকার প্রতীকের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে।
এ ছাড়া বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এর আগে, বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত
..
৭ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : জুলাই মাসের অভ্যুত্থান সংক্রান্ত
| রাজনীতি কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর
| শিরোনাম কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪
| শিরোনাম কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের
| জাতীয় কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্প। তবে এর উৎপত্তিস্থল
| জাতীয় কোন মন্তব্য নাইঢাকা: চীনের সিনোফার্মের তৈরি করোনা (কোভিড-১৯) টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব
| আন্তর্জাতিকঢাকা: সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি বলে
| জাতীয়বরিশাল: মধ্যরাতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি কোম্পানি ও এর প্রতিষ্ঠাতার ওপর
| আন্তর্জাতিক২০২১-এর মাঝামাঝির আগে করোনাভাইরাসের প্রতিষেধক ব্যাপক হারে বাজারে আসার সম্ভাবনা
| আন্তর্জাতিকআব্দুল হামিদ সন্দ্বীপ:: সন্দ্বীপের শিক্ষা সাংস্কৃতিক ক্রিড়া ও জনসেবামুলক সংগঠন
| শিরোনাম