
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মসজিদে লাইট জ্বালানো কে কেন্দ্র করে মসজিদের মুয়াজ্জিন শাহারুল ইসলাম (৪৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই মুয়াজ্জিনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
শুক্রবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ৮ টার সময় শার্শা উপজেলার গাজীর কায়বা গ্রামের উত্তর পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত শাহারুল ইসলাম শার্শার গাজীর কায়বা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও গাজীর কায়বা উত্তর পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের আনোয়ারুল ইসলাম ও তার ছেলে মেহেদী হাসান ও সাঈদী হাসান এবং চাচাতো ভাই সিরাজুল।
আহত মুয়াজ্জিন শাহারুল ইসলাম জানান, শুক্রবার মাগরিবের নামাজ শেষে মুসুল্লিরা সবাই চলে গেলেও অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মসজিদে লাইট, ফ্যান জ্বালিয়ে বসে ছিলো। এসময় মুয়াজ্জিন লাইট জ্বালাতে নিষেধ করে। এতে দু’জনার ভিতর এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তিতে আনোয়ারুল ও তার ছেলে ভাই এবং চাচাতো ভাইয়ের নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মারতে থাকে। আমার ছেলে মসজিদের ইমাম আব্দুর রহমান ঠেকাতে গেলে তাকেও বেদম মারপিঠ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, মসজিদের মুয়াজ্জিনকে মারার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইলিউডের কিংবদন্তি অভিনেতা দিলিপ কুমার ওরফে মুহাম্মদ ইউসুফ খানের পৈত্রিক
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক; আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির
| জাতীয়রংপুর: রংপুরে চাঞ্চল্যকর নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের মামলার মূল হোতা ডিবি
| আইন ও আদালতস্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ
| খেলাধুলামাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে গণউন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের
| শিরোনামমাদারীপুর জেলা প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মশাল মিছিল নিয়ে
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : উন্নয়নসহ অন্যান্য সার্বিক কার্যক্রম করোনা ভাইরাস মহামারির
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : ভোটগ্রহণ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে নিহত, ভোটে অনিয়মের
| জাতীয়