বঙ্গবাজারে আগুন: যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়

বঙ্গবাজারে আগুন: যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়
নিউজ ডেস্ক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী এলাকায় যানজট ছড়িয়ে পড়ছে। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়ক।যার কারণেই সকাল থেকেই যানজটের সম্মুখীন হয়েছেন অফিসমুখী মানুষরা।মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের এলাকায় এ চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, এ যানজট ছড়িয়ে পড়েছে হাইকোর্ট মোড়, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান মোড়েও।বঙ্গবাজার রুটে চলাচল করা ঠিকানা, মৌমিতাসহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করেছে।লিস্তান থেকে এসব গাড়ি মৎস্য ভবন দিয়ে ঢুকছে। অতিরিক্ত গাড়ির চাপে এ এলাকার যানজট বেড়েছে।ঠিকানা পরিবহনের হেলপার আলম হোসেন বলেন, বঙ্গবাজারে আগুন লাগায় আমরা মৎস্য ভবন দিয়ে যাচ্ছি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক