বঙ্গবাজারে আগুন: ৩ ফায়ার সার্ভিস কর্মী আহত

বঙ্গবাজারে আগুন: ৩ ফায়ার সার্ভিস কর্মী আহত
নিউজ ডেস্ক : থামছেই না বঙ্গবাজারে আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে।আগুন নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে, নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিনজন কর্মী।মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নিজেদের একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তর। তবে আরও দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, আমাদের এখন পর্যন্ত একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।তবে, সরেজমিনে অন্তত আরও দুইজন ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য পাশের সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!