সাতকানিয়ায় বালু তোলা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

সাতকানিয়ায় বালু তোলা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে ৭ জন গুলিবিদ্ধ হয়েছে।  বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন- আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)।  তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার  বলেন, সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৭ জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা  ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে নুরুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।  সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন  বলেন, তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল