বরিশালে লঞ্চ-বাস চলাচল শুরু

বরিশালে লঞ্চ-বাস চলাচল শুরু
ব‌রিশাল প্রতিনিধি : বরিশা‌লে বাস ও লঞ্চ চলাচ‌ল শুরু হ‌য়ে‌ছে।বহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশার সিটি করপোরেশনের মেয়র সে‌রনিয়াবাত সা‌দিক আব্দুল্লার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বলে নিশ্চিত করেন বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।তিনি জানান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বুধবার রাত ১২টা থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ রাখে। তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মেয়র হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।এদি‌কে বেলা ১টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিদর্শক কবির হোসেন। তিনি জানান, শ্রমিকরা লঞ্চ চলাচল শুরু করেছেন। এখন স্বাভাবিক নিয়মে চলাচল করছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল