রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রফিক আহম্মদ একই থানার খোয়াজনগর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের মালিক লায়ন হাকিম আলীর মামা।  কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ  বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ গুরুতর আহত হন। মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল