সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এ  দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছে।হতাহতরা সিএনজির যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।রোববার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-নবাবগঞ্জে মহাসড়কের উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের তুলশিখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম।
দুপুর দেড়টায় তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি দেখতে পায়। পাঁচ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জগামী সিএনজিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠালে সেখানে তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চালক উজ্জ্বলকে (৪০) শনাক্ত করা গেলেও ৪০ ও ৪৫ বছরের দুই জন পুরুষ যাত্রীর পরিচয় জানা যায়নি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল