পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় কেএম মোস্তাফিজুর রহমান জিতু নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাকচিড়ার বাইনচটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জিতু মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় আনসার ব্যাটালিয়নের একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।

পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল