তিনি বলেন, যদিও আমি এখনো মনে করি ভাইরাসটি থেকে যাবে। অনেক লোক সমাগম হয় এমন ইভেন্টগুলো নিয়ে সতর্ক থাকব। তিনি সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন।সাক্ষাত্কারে বিল গেটস বলেন, আমাদের ভাইরাসটি নির্মূল করতে হবে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং বা দক্ষিণ কোরিয়া অনেক ভালো করেছে। তারা সবসময় নতুন করে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে ভাবছে। তাই তাদের পর্যটন ও অন্যান্য ভ্রমণ সীমিত রাখা হয়েছে। তবে আগামী গ্রীষ্মের মধ্যেই আবার তা শুরু হবে।

