পুরুষদের জন্য বলা হয়েছে, শার্ট ও ফরমাল প্যান্ট পরতে হবে। পায়ে চটি পরা যাবে না। ঢাকা জুতো বা স্যু পরতে হবে। নারীরা শাড়ি, সালোয়ার বা প্যান্ট-শার্ট পরতে পারেন। সপ্তাহে একদিন শুক্রবার খাদির পোশাক পরা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র সরকার। দেশীয় পণ্যের বিপনণের জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও উগ্র ছাপা জামা পরে অফিসে যাওয়া যাবে না। রুচিশীল পোশাক পরে কর্মস্থলে যেতে হবে। এ নিয়ে বিভন্ন মহলে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন, এই নির্দেশিকা চাপিয়ে দেওয়া। সরকারি কর্মচারীদের কখনোই সরকার এই ধরনের বাধ্যবাধকতা দিতে পারে না।
আবার কেউ কেউ মনে করছেন, যে কোনও কর্পোরেট সেক্টরের নিয়ম হচ্ছে ফরমাল পোশাক পরা। তাতে কর্মীদের মধ্যেও একটা সৌন্দর্য থাকে।

