পুলিশ জানায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে অন্তত অর্ধশত মানুষ অংশ নিয়েছিল। কয়েকজন আন্দোলনকারী একটি থেমে থাকা গাড়ির চারপাশে ভিড় করেছিল, তখনই হঠাৎ করে বিএমডব্লিউ সেডান গাড়ি নিয়ে তাদের ওপর তা তুলে দেয়।
এ ঘটনায় নারী চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

